মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ডিসি, সম্পাদক আলমগীর

বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ডিসি, সম্পাদক আলমগীর

Sharing is caring!

বরগুনা জেলা ক্রীড়া সংস্থার চতুর্থ বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরগুনা জেলা স্টেডিয়ামে চলে ভোট গ্রহণ।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ পদাধিকারবলে সভাপতি নির্বাচিত হয়েছেন। ৪ জন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, অতিরিক্ত সাধারন সম্পাদক, যুগ্ম সম্পাদক পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদে একজন সহ ১৩ জন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জালাল উদ্দীন আহমেদ। রিটার্নিং অফিসার ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান। প্রিজাইডিং অফিসার ছিলেন, পিটিআইর ইনেসপেক্টর মো. ফোরকান।
জেলার ৬১জন ক্রীড়া সংগঠক ও ক্রীড়া অনুরাগী ভোটারের মধ্যে এ নির্বাচনে নির্বাহী সদস্য পদে লড়াই করেন ১৮ জন।

বিকাল ৫ টায় ভোট গননা শেষে রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফলে নির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা হলেন, মাে. আনিসুজ্জামান তুহিন, মাে. আহসানুল কবির রুমান, মাে. ইশতিয়াক উল জলিল সোহাগ, এম হারুন অর রশিদ রিংকু, মো. কামাল হোসেন, মাে. খলিলুর রহমান কিরণ, জুবায়ের আদনান অনিক, মাে. নাজমুল হদা, মাে. মনিরুজ্জামান জামাল, মীর বজলুর রহমান, মহিউদ্দিন আহমেদ মকবুল, আডভােকেট সুনাম দেবনাথ, মাে. হাসানুর রহমান ঝন্টু, মাে. হমায়ুন কবীর পল্টু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD