মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে আলুর মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

বরিশালে আলুর মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

Sharing is caring!

আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশালে অভিযান চালিয়ে চার দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ( ২১ অক্টোবর) বিকেলে সাড়ে ৩ টায় নগরীর পোর্ট রোড , পেঁয়াজ পট্টি ও বাজার রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।

মোবাইল কোর্ট অভিযান সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবরে কৃষি বিপণন অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে আলুর সর্বোচ্চ বিক্র‍য় মূল্য পূণ নির্ধারণ করে (পাইকারি- কেজি প্রতি ৩০ টাকা, খুচরা- কেজি প্রতি ৩৫ টাকা) নির্ধারণ করে। এর ধারাবাহিকতায় বরিশালের পাইকারি বাজার ও খুচরা বাজারে মানা হচ্ছে কিনা পর্যবেক্ষণ করে দেখা যায়, কেজি প্রতি পাইকারি ৩৫-৪০ টাকা এবং খুচরা ৪০-৪৫ টাকা দরে আলু বিক্রি হচ্ছে।

আলুর ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা বুধবার বিকেল সাড়ে ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পোর্ট রোড ও পেঁয়াজ পট্টি এলাকায় আলুর পাইকারি বাজার মনিটরিং করেন এবং সকলকে সরকারি নির্দেশনা মেনে আলু বিক্রি করার নির্দেশনা দেন।

এসময় পেঁয়াজ পট্টি এলাকায় তিনটি পাইকারি আলু বিক্রির দোকানকে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে আলু বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুসারে মোট ১৫০০০ টাকা এবং বাজার রোডের একটি দোকান কে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD