বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে শারদীয় দুর্গাপূজার মন্ডপে স্বেচ্ছাসেবকদের জন্য টিশার্ট বিতরণ।

বরিশালে শারদীয় দুর্গাপূজার মন্ডপে স্বেচ্ছাসেবকদের জন্য টিশার্ট বিতরণ।

Sharing is caring!

হিন্দু ধর্মালম্বীদের সবচে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরিশালে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষ, ভক্তরা প্রস্তুত মা দুর্গার আরাধনায় অপেক্ষায়। আজ ১৮ অক্টোবর রবিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার মন্ডপে স্বেচ্ছাসেবকদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে টিশার্ট এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বরিশাল জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার বৃন্দরা, বরিশাল জেলা এবং মহানগরীর পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। বরিশাল জেলার সকল পূজা মন্ডপের জেলা প্রশাসন এর পক্ষ থেকে ৬ হাজার ৫০০ টি টিশার্ট এবং প্রতি পূজা মন্ডলের জন্য মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

বরিশাল জেলায় মোট ৬২০ টি পূজা মন্ডপ রয়েছে। এর মধ্যে বরিশাল মহানগর ৪২ টি, বরিশাল সদর উপজেলায় ২২ টি, বাকেরগঞ্জ উপজেলা ৭২ টিকে, গৌরনদী উপজেলা ৮২ টি, মুলাদী উপজেলা ১২ টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ২৪ টি, হিজলা উপজেলা ১৫ টি, আগৈলঝাড়া উপজেলা ১৫৮ টি, বাবুগঞ্জ উপজেলা ২৪ টি, বানারীপাড়া উপজেলা ৫৮ টি, উজিরপুর উপজেলা ১১১ টি পূজা মন্ডপ। প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা কার্যক্রম। জেলা প্রশাসক বরিশাল বলেন, পূজা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। থাকছে পর্যাপ্ত মোবাইল কোর্ট টিম, সরকারের পক্ষ থেকে সকল পূজামণ্ডপে এরি মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে অনুদানের অর্থ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD