বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট অভিযান।

বরিশালে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট অভিযান।

Sharing is caring!

আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশাল মহানগরীর পোর্ট রোড ও পেঁয়াজ পট্টি এলাকায় আজ ১৭ অক্টোবর ২০২০ দুপুর ১২ঃ৩০ ঘটিকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।
গত ৭ অক্টোবরে কৃষি বিপণন অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে আলুর সর্বোচ্চ বিক্রয় মূল্য (পাইকারি- কেজি প্রতি ২৫ টাকা, খুচরা- কেজি প্রতি ৩০ টাকা) নির্ধারণ করে দিলেও বরিশালের পাইকারি বাজারে তা মানা হচ্ছে না, এর প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতেও। বাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি পাইকারি ৩৫-৪০ টাকা এবং খুচরা ৫০-৫৫ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। আলুর উর্ধ্বমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান আজ দুপুর ১২ঃ৩০ থেকে ২ঃ০০ ঘটিকা পর্যন্ত পোর্ট রোড ও পেঁয়াজ পট্টি এলাকায় আলুর পাইকারি বাজার মনিটরিং করেন এবং সকলকে সরকারি নির্দেশনা মেনে আলু বিক্রি করার নির্দেশনা দেন। এসময় পেঁয়াজ পট্টি এলাকায় মোল্লা ট্রেডার্স ও পায়েল এন্টারপ্রাইজ নামক দুটো পাইকারি আলু বিক্রির দোকানকে অধিক মূল্যে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে মোট ১০০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে বাজার কমিটির সেক্রেটারি জনাব দুলাল মোল্লা ও অন্যান্য পাইকারদের সাথে আলোচনাকালে তাদেরকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে আলু বিক্রির নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরো জানান, পেঁয়াজের মতো আলুর বাজারে কোন সিন্ডিকেট বা অস্থিতিশীল পরিস্থিতি রুখতে জেলা প্রশাসন সর্বোচ্চ নজরদাঁড়ি রাখবে। এসময় জেলা বাজার মনিটরিং কর্মকর্তা জনাব হাসান সারোয়ার উপস্থিত ছিলেন।
অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD