বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে গাঁজা সেবনের অপরাধে ০২ জনকে ০৩ মাসের কারাদন্ড ও ১০০০/-টাকা করে অর্থদন্ড।

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে গাঁজা সেবনের অপরাধে ০২ জনকে ০৩ মাসের কারাদন্ড ও ১০০০/-টাকা করে অর্থদন্ড।

Sharing is caring!

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসন বরিশালের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
আজ মঙ্গলবার বিকাল ৪.১৫ ঘটিকার দিকে বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ০২ ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে আরও প্রায় ৪০ গ্রাম গাঁজা পাওয়া যায়, যা বিজ্ঞ ম্যাজিসট্রেটের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারণীর ক্রমিক ২১ মোতাবেক উক্ত ০২ ব্যক্তিকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের পাশাপাশি ১০০০/- টাকা করে অর্থদন্ড প্রদান অনাদায়ে অতিরিক্ত ০৭ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (গোয়েন্দা), বরিশাল সহায়তা প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD