বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পরকীয়া দেখে ফেলায় সন্তানকে হত্যা, মাসহ ৩ জনের যাবজ্জীবন

পরকীয়া দেখে ফেলায় সন্তানকে হত্যা, মাসহ ৩ জনের যাবজ্জীবন

Sharing is caring!

বরিশালে শিশু ছেলে রনি(১১) হত্যা মামলায় মাসহ তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল।
দন্ডাপ্রাপ্তরা হলেন, মা কনা বেগম, তার দুই পরকীয়া প্রেমিক রুহুল আমীন নলি ও শাহীন নলি। রুহুল আমীন নলি ও শাহীন নলি সম্পের্ক দুই ভাই৷
সোমবার ( ১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় এ কারাদণ্ডাদেশ প্রদান করেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ।
মামলার নথি বরাদ দিয়ে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিশেষ লস্কর নুরুল হক জানান, মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীর হাট থানার পশ্চিম রতনপুর এলাকায় মায়ের পরকীয়া সম্পর্ক ছেলে রনি দেখে ফেলে। এর রেস ধরে ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারী দুপুরে মা কনা বেগম ও তার দুই পরকীয়া প্রেমিক রুহুল আমিন নলি ও শাহীন নলি যোগসাজশে রনি কে হত্যা করে।

ঘটনার পরে দিন অর্থ্যাৎ পরেরদিন রনি বাবা লকিত উল্লাহ দোয়ারী বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশের তদন্ত সাপেক্ষ আসামীদের স্বীকারোক্তির গ্রহণ পর চার্জসীট দেন।
এরপর ২৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে এই আদেশ দেন বিচারক। আদেশের সময় মা কনা বেগম ও পরকীয়া প্রেমিক রুহুল আমিন উপস্থিত ছিলেন। আরেক দন্ডপ্রাপ্ত শাহিন নলি পলাতক রয়েছেন বলেও জানান এই পিপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD