শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বহিরাগতদের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ ৪ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

বহিরাগতদের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ ৪ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২ ছাত্রী সহ ৪ জন শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে বহিরাগত কয়েকজন যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনা সঙ্গে জড়িতরা হলেন, রাহিম মাহমুদ, আবীর, লিমন এবং অজ্ঞাতনামা কয়েকজন। তারা ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই মাহমুদুল মুনিম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে আলোক মিছিল করে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় এক যুবক মোটরসাইকেল নিয়ে আলোক মিছিলে ঢুকে পড়ে। এ নিয়ে কিছুটা তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। মিছিল শেষে অটোরিকশায় বরিশাল নগরীর বাসায় ফিরছিলেন শিক্ষার্থীরা। এ সময় মোটরসাইকেল আরোহী ৭ যুবক দপদপিয়া সেতুতে তাদের গতিরোধ করে। পরে তারা তাদের নগরীর রূপাতলী হাউজিংয়ের ৮নম্বর সড়কে নিয়ে আটকে রাখেন।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী প্রদীপ মিছিলে ঢুকে পড়ে এক মোটরসাইকেল আরোহী। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান হাসিব আঘাত পায়। এ সময় মোটরসাইকেল আরোহী ও তার সাথে থাকা একজনকে ক্যাম্পাসের দায়িত্বরত পুলিশ আটক করে। প্রদীপ মিছিল শেষ হওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে গেলে ক্যাম্পাস ফাঁড়ির দায়িত্বরত পুলিশ দুই পক্ষকে নিয়ে আলোচনা করে তাদের ছেড়ে দেয়।
পরে বাসায় ফেরার পথে তাদেরর অপহরণ করে রূপাতলী নিয়ে আটকে রাখে। প্রায় আধা ঘণ্টা আটকে রাখার সময় তারা দুই ছাত্রীকে অশ্লীল ভাষায় গালাগাল এবং ২ ছাত্রকে শারীরিকভাবে নির্যাতন করে।
ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালী মডেল থানার এসআই মাহমুদুল মুনিম মুঠোফোনে জানান, শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ না থাকায় অভিযুক্তকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন জানান, তিনি পুরো ঘটনা সম্পর্কে অবহিত হয়েছেন। এ ঘটনায় প্রক্টরের মাধ্যমে খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD