শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পরিবর্তনের জোয়ার তুলতে পারে তরুণরাই

পরিবর্তনের জোয়ার তুলতে পারে তরুণরাই

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ আসনে হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম বলেছেন, জাতি নিয়ে তরুণ ভোটাররা ভাবেন। তারা বিশ্বের সব খবরা-খবর রাখেন। তারাই পারেন পরিবর্তনের জোয়ার তুলতে। আশা করি এই তরুণ ও নতুন ভোটাররাই তাদের প্রথম ভোট ইসলাম, দেশ ও মানবতার পক্ষে হাতপাখায় দেবে, ইনশাল্লাহ।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় বরিশাল সদর উপজেলার লাহারহাট বাজারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, পৃথিবীর অন্যান্য দেশে উন্নয়নের ধরণ ও প্রকৃতি সম্পর্কে তরুণরা জ্ঞাত। তাই তারা উন্নয়নের লেভেল দেখে কারও ধোঁকায় পতিত না হয়ে পরিবর্তনের অঙ্গীকারে হাতপাখা বেছে নেবে। 

বরিশাল সদর আসনের প্রত্যন্ত এলাকায় রাস্তা-ঘাটের অবস্থা নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমি অঙ্গীকার করছি, হাতপাখা বিজয়ী হলে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষও যথাযথ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। 

এ সময় ইসলামী আন্দোলন নেতা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, দলের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এবং চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফতী হাবিবুর রহমান মিছবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD