মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশাল কেন্দ্রীয় কারাগারে দুদকের অভিযান

বরিশাল কেন্দ্রীয় কারাগারে দুদকের অভিযান

Sharing is caring!

বরিশালে কেন্দ্রীয় কারাগারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কারাগারে সরবরাহকৃত খাবারে অনিয়মের অভিযোগ পাওয়ায় এই অভিযান হয়েছে বলে জানানো হযেছে। তবে এ বিষয়ে দুদকের স্থানীয় কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টার দিকে দুদক বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক রনজিত দত্ত্বের নেতৃত্বে একটি দল বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।

তারা কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক এবং জেলার মো. শাহআলমসহ বিভিন্ন কর্মকর্তা ও কয়েদীদের সাথে কথা বলেন। এক ঘন্টারও বেশি সময় কারাগারে অবস্থানের পর গেট থেকে বেড়িয়ে তরিঘরি করে চলে যান তারা। এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি তারা। তবে হাজতি-কয়েদীদের খাবারের মান উন্নত করা এবং কারা ক্যান্টিনে খাবারের অতিরিক্ত দাম রাখার বিষয়ে সংশ্লিষ্টদের দুদক কর্মকর্তারা সতর্ক করে দেন বলে জানিয়েছে কারাগারের নির্ভরযোগ্য সূত্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD