শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
স্বামীকে বেঁধে গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক অত্যাচার চালানোর ঘটনায় প্রধান আসামি দেলোয়ার ও বাদলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্বামীকে বেঁধে গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক অত্যাচার চালানোর ঘটনায় প্রধান আসামি দেলোয়ার ও বাদলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Sharing is caring!

নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে বেঁধে গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক অত্যাচার চালানোর ঘটনায় প্রধান আসামি দেলোয়ার ও বাদলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দেলোয়ারকে নারায়ণগঞ্জ ও বাদলকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল ৪ অক্টোবর, রবিবার বিকালে মো. আবদুর রহিমকে (২০) ও রাত ১১টারদিকে মো. রহমত উল্যাহকে (৪১) বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলার আরো ৫ আসামি এখনো পলাতক।
আসামিদের গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারুন উর রশীদ।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে হানা দেয় স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল ও তাদের সহযোগিরা। এসময় ওই তরুণীর স্বামীকে পাশের কক্ষে বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় তিনি বাধা দিলে ওই তরুণীকে বিবস্ত্র করে বেধরক মারধর করে ও মোবাইলফোনে ভিডিওচিত্র ধারণ করে। ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ওই বখাটে বাহিনী এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে তারা থানায় অভিযোগ জানাতে পারেননি।
গতকাল ৪ অক্টোবর, রবিবার সকাল থেকে একটি ফেসবুক আইডিতে ওই ঘটনার ভিডিওচিত্রটি প্রকাশিত হওয়ার পরপরই তা ভাইরাল হয়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। বাড়ি থেকে পালিয়ে যাওয়া গৃহবধূকে তার এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। পরে রাতেই তিনি বেগমগঞ্জ থানায় ৯ জনকে আসামি করে মামলা করেন।
ভুক্তভোগী ওই তরুণীর বাবা এ বিষয়ে বলেন, ‘আমি নিরীহ লোক। সন্ত্রাসীদের ভয়ে কোনো কথা বলার সাহস পাই না। আমি শুধু আল্লাহর কাছে বিচার চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD