মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশাল শিল্পকলা ভবনের দায়িত্ব হস্তান্তরের দাবীতে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

বরিশাল শিল্পকলা ভবনের দায়িত্ব হস্তান্তরের দাবীতে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

Sharing is caring!

বরিশালের বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমীর নতুন ভবন ও অডিটরিয়াম সংশ্লিস্ট কর্তৃপক্ষের হস্তান্তরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের সাংস্কৃতিক সমন্বয় পরিষদ ও সর্বস্থরের শিল্পিবৃন্দের ব্যানারে রবিবার (০৪ অক্টোবার) সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ। বক্তব্য রাখেন নাট্যজন সৈয়দ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, শুভঙ্কর চক্রবর্তী, নজমুল হোসেন আকাশ ও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, শিল্পিরা মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সহ সমাজের লাঞ্চিত-বঞ্চিদের কথা বলে। বরিশালে শিল্পিদের জন্য একটি শিল্পকলা একাডেমীর নির্মান কাজ শুরু হলেও গত ৫ বছর ধরে সেটি সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে না। বছরের শুরুর দিকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ২৬ ফেব্রুয়ারী অডিটরিয়াম হস্তান্তর করে ২৭ ফেব্রুয়ারী সেখানে অনুষ্ঠান করার কথা থাকলেও সব কিছু উপেক্ষিত হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মান করায় ইতিমধ্যে অডিটরিয়ামের সিলিং ভেঙ্গে পড়ছে। তারা অবিলম্বে বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমীর নতুন ভবন ও অডিটরিয়াম সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছ বুঝিয়ে দেয়ার দাবী জানান।

মানববন্ধন শেষে একই দাবী সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী বরাবর প্রেরন করেন বরিশালের সাংস্কৃতিক কর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD