শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
উদ্বোধনের আগেই খুলে পড়ছে বরিশাল শিল্পকলা একাডেমী ভবনের সিলিং

উদ্বোধনের আগেই খুলে পড়ছে বরিশাল শিল্পকলা একাডেমী ভবনের সিলিং

Sharing is caring!

উদ্বোধনের আগেই বরিশাল শিল্পকলা একাডেমীর নতুন অডিটরিয়াম ভবনের সিলিং খুলে পড়ছে। বিষয়টি জানাজানি হওয়ার পর গোপনে দ্রুত তা মেরামত শুরু করেছে কর্তৃপক্ষ। বরিশালের জেলা প্রশাসক বলেছেন, সিলিং ভেঙে পড়ার বিষয়টি তিনি অবগত আছন। তবে এখনও ভবনের দয়িত্ব হস্তান্তর না হওয়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

শনিবার (০৩ অক্টোবার) সরজমিন দেখা যায়, অডিটরিয়ামের সিলিং ডেমেজ হয়ে ভেঙে পড়েছে। পুনরায় সিলিং খুলে আবার নতুন করে সিলিং লাগানোর কাজ চলছে।

নির্মাণ শ্রমিকরা জানান, গত ৫ জানুয়ারি নির্মাণ কাজ শেষ করে সবাই চলে গেছে। করোনার সময় পুরো অডিটোরিয়াম বন্ধ থাকায় ভিতরে গ্যাস সৃষ্টি হয়ে সিলিং ভেঙে পরেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্দেশে পুনরায় সিলিং লাগানোর কাজ করছেন তারা।

ঠিকাদারি প্রতিষ্ঠান ইনফিনিটি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম জানান, করোনা মহামারীর কারণে কিছু কাজে সমস্যা হয়েছে। এছাড়া প্রকল্পের বাইরে সাজসজ্জাসহ কিছু বাড়তি কাজ করার জন্য বিলম্বিত হচ্ছে। ভেঙে যাওয়া সিলিং খুলে নতুন করে মেরামত করে দেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD