মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বোরহানউদ্দিন কাচিয়ায় ১০ টাকা কেজি চাল বিতরণের অনিয়মের অভিযোগ

বোরহানউদ্দিন কাচিয়ায় ১০ টাকা কেজি চাল বিতরণের অনিয়মের অভিযোগ

Sharing is caring!

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বৌদ্যের পোল বাজারে খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল ১১ টায় বৌদ্যের পোল বাজারে চালের ডিলার ফয়সাল ও তার সহোযোগী নুনু সিকদারের বিরুদ্ধে এ অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয় কাচিয়া ৪নং ওয়ার্ডের নয়া বাড়ির রমজনের ছেলে আবুল কাশেম, কালু হাওলাদার বাড়ীর নুরুজ্জামানের ছেলে আব্দুর রাজ্জাক, ৩ নং ওয়ার্ডের গফুর খায়ের বাড়ীর সিরাজ, সর্দার বাড়ীর মননুর জামানের ছেলে মফিজুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের উজ্জল মেম্বারের ছেলে জাহাঙ্গীরসহ একাধিক লোক অভিযোগ করে বলেন, নুনু সিকদার আগে চালের ডিলার ছিল। তার অনিয়মের কারনে ডিলার বাতিল হয়। এবং মামলাও হয়েছে। জেল খেটেছেন। পরে স্থানীয় ফয়সালের নামে চালের ডিলার আনেন নুনু সিকদার। সেখানে নুনু সিকদার চাল বিতরণের দায়িত্বে থাকেন। গত শনিবারও চাল বিতরণ করেন নুনু সিকদার। আজ সোমবার দুপুরবেলা আমরা ১০ টাকা দরে ৩০ কেজি চাল আনতে যাই বৌদ্যের পোল বাজারে। সেখানে আমাদেরকে ২২ কেজি চাল দিয়ে ৩ শত টাকা নিয়েছে নুনু সিকদার। কিন্তু সরকার আমাদের জন্য বরাদ্দ করেছেন ৩ শত টাকায় ৩০ কেজি চাল। তাহলে বাকি ৮ কেজি চাল আমাদেরকে কম দেওয়া হয়েছে।
তবে স্থানীয় সংবাদকর্মীদের সামনেই একজনকে চাউল দেওয়ার সময় ডিজিটাল মিটারের বাহিরে দিকে দেখেন ২৯ কেজি হয়েছে, সেখানে মিটারের ভিতরের দিকে সংবাদ কর্মীরা দেখেন ১৯ কেজি । তখন নুনু সিকদারকে চাল কম দেওয়ার বিষয় প্রশ্নকরা হলে তিনি বলেন মিটারের সমস্যা আছে।
এ ব্যপারে অভিযুক্ত নুনু সিকদারের কাছে জনতে চাইলে তিনি বলেন, আমি আমার চাউল আমার জনগনকে ১০/১৫ / ২০ কেজি করে দিবো সেটা আমার একান্ত ব্যাপার। এখানে আপনাদের আবার কি?। নুনু সিকদার আরো বলেন আমি মামলা খাওয়ার অভ্যাস আছে। আপনারা আমাকে নিয়ে যা লিখার লিখুন আমি মামলার ভয় পাইনা। চালের ডিলার ফয়সালের কাছে জানতে চাইলে তিনি বলেন নুনু সিকদার আমার সহকারী।
বোরহানউদ্দিন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান জানান, খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণের অনিয়ম হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD