মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কাউনিয়ায় আইন অমান্য করে সোহাগের কোচিং বানিজ্য…….!!

কাউনিয়ায় আইন অমান্য করে সোহাগের কোচিং বানিজ্য…….!!

Sharing is caring!

বরিশাল সরকারি নির্দেশনা উপেক্ষা করে চলছে অসংখ্য কোচিং সেন্টার। সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কোচিংয়ের দৌরাত্ম্য কোনোমতেই থামছে না এখানে। জেলার বিভিন্ন স্থানে গোপনে চলছে এসব কোচিং বাণিজ্য। কেউ কেউ প্রশাসনের দোহাই দিয়ে কোচিং চালালেও প্রশাসন তা মোটেও জানে না। ১৫ জুন শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখার উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে পূর্বের বন্ধের ধারাবাহিকতায় পরবর্তি সিদ্বান্ত না আসা পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।’ কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে বরিশাল নগরীর ২নং ওয়ার্ড কাউনিয়ায় (পানির ট্যাংকি সংলগ্ন) প্রকাশ্যে চলছে এডু এইড (Edu- Aid) শিক্ষা পরিবার নামে অবৈধ কোচিং বাণিজ্য চলায় উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। এলাকাবাসীর অভিযোগ থেকে জানা যায়, কাউনিয়া এলাকার জনৈক সোহাগ হোসেন নামে এক ব্যাক্তি এই কোচিংটি চালাচ্ছেন। জানাগেছে সোহাগ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরকে ভালো ফলাফলের আশ্বাস দিয়ে তার কোচিংয়ে ভর্তী করান। সাম্প্রতি করোনা ভাইরাসের পাদুর্ভাবে বরিশালের যে কয়েটি স্থানকে ঝুঁকিপূর্ণ বলে ধরার হয়েছিলো তার মধ্যে নগরীর কাউনিয়া এলাকা ছিলো অন্যতম। আর সেখানে কিভাবে এই কোচিং চলে তা নিয়ে প্রশ্নের শেষ নেই জনমনে। গত সোমবার বিকাল সাড়ে ৪টায় গিয়ে দেখা যায় Edu- Aid শিক্ষা পরিবারের কোচিং রুমে ১৫/২০ জন শিক্ষার্থী এক জায়গায় গাদাগাদি করে ক্লাস করছেন। নেই কোন সামাজিক দুরুত্ব। সংবাদকর্মীরা সেখানে গিয়ে কোচিং করানোর ছবি তুলতে গেলে তাদের সাথেও অসৌজন্য মূলক ব্যাবহার করা হয়। এদিকে সেই সংবাদকর্মী সেখান থেকে চলে আসার ঘন্টা খানিক পরে কোচিং সেন্টারের সাথে জড়িত কেউ একজন (০১৬৫০………৭১২) নম্বর থেকে ফোন করে তারে ঠিকানা জানতে চায় এবং তাকে শাসিয়ে দেন। এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে করোনাকালীন সময়ে যখন স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে, সেখানে কোচিং করানোর তো প্রশ্নই আসেনা। আমরা এধরনের অভিযোগ পেলে অবস্যই অভিযান চালানো হবে। এদিকে করোনার মধ্যে সরকারী আইন অমান্য করে কোচিং করানোর বিষয়ে জানতে চাইলে এডু-এইড কোচিংয়ের পরিচালক সোহাগ হোসেন বলেন- সবাই তো কোচিং করায়, তাই আমিও করাই। সরকারী আদেশ আপনি কেন মানেননা জানতে চাইলে তিনি বলেন- আমাদের কোচিং ব্যাবসার অবস্থা খুবই খারাপ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD