শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
অনুমতি ছাড়া গোপনে ছবি ধারন করায় ৩জনের বিরুদ্ধে মামলা

অনুমতি ছাড়া গোপনে ছবি ধারন করায় ৩জনের বিরুদ্ধে মামলা

Sharing is caring!

বরিশালে রাতের আঁধারে পরিবার পরিজন নিয়ে নদীর পাড়ে বেড়াতে যাওয়া বিশিস্টজনদের ছবি গোপনে ভিডিও ধারন করায় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও যুবলীগ নেতা সহ ৩জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদীর তীর থেকে তাদের আটক করে পুলিশ।

এরা হলো অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল খবরের’ সম্পাদক মামুনুর রশীদ নোমানী, নলছিটির দপদপিয়া ইউনিয়ন যুবলীগের কথিত সাংগঠনিক সম্পাদক কামরুল মৃধা ও তাদের সহযোগী লাবু গাজী।

কোতয়ালী থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, শনিবার রাত ১টার দিকে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ তার সহধর্মীনি ও সন্তানদের নিয়ে কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকায় বেড়াতে যায়। এ সময় অভিযুক্তরা অনুমতি ব্যতিত অসৎ উদ্দেশ্যে গোপনে তাদের ভিডিও ধারন করেন। বিষয়টি টের পেলে ওই ৩জন দৌড়ে পালানোর চেস্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলে।

এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্না বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক ৩জনকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন বলে নিশ্চিত করেন কোতয়ালী থানার ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD