মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বাকেরগঞ্জে প্রায় ৫ লক্ষাধিক টাকার পলিথিন জব্দ ,জেল ০১ জনের

বাকেরগঞ্জে প্রায় ৫ লক্ষাধিক টাকার পলিথিন জব্দ ,জেল ০১ জনের

Sharing is caring!

পলিথিন অপচনশীল দ্রব্য হওয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর।আজ দুপুর ২.৩৫ মিনিটে মোবাইল কোর্টের অভিযানে বাকেরগঞ্জ উপজেলাধীন বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসিতে একটি দেয়াল দিয়ে ঘেরা পরিত্যাক্ত বাড়ির মধ্যে ২৭ বস্তা পলিথিন পাওয়া গেছে।২৭ বস্তা পলিথিনের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা । অভিযানের সময় পলিথিন ব্যবসার সাথে জড়িত মোঃ উজ্জল হাওলাদার(৪০) পিতা আব্দুল কুদ্দুস ,গ্রাম কাঠালিয়া, বাকেরগঞ্জ বরিশাল কে অপরাধ স্বীকার করায় ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ২৭ বস্তা পলিথিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম । এসময় আর ও ছিলেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত নকীব আকরাম সহ সংগীয় পুলিশ ফোর্স।অভিযান পরিচালনা কালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সরকারি নির্দেশনা পরিপালনে জেলা ম্যাজিষ্ট্রেট বরিশাল এস,এম,অজিয়র রহমান এর নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা কালে আমরা জানতে পারি এখানে পলিথিনের বড় ডিপো আছে এবং আমরা তল্লাশি করে এ বিপুল পরিমান ২৭ বস্তা পলিথিন পাই।অভিযুক্ত অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ মোতাবেক তাকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD