শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
উজিরপুরে সংখ্যালঘুর উপর সন্ত্রাসী হামলা বৃদ্ধসহ আহত-২

উজিরপুরে সংখ্যালঘুর উপর সন্ত্রাসী হামলা বৃদ্ধসহ আহত-২

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংখ্যালঘু পরিবারের হতদরিদ্র বৃদ্ধসহ ২ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। আহত সুত্রে জানা যায় উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামের হতদরিদ্র সুখরঞ্জন বাড়ৈ(৬৩) এর একই গ্রামের তাছেন আলি মল্লিকের ছেলে জিয়াউর রহমান টুটুল গংদের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় বসতবাড়ী সামনে রাস্তা দিয়ে বৃদ্ধ সুখরঞ্জন বাড়ৈ ও তার ভাতিজা গৌরাঙ্গ লাল বাড়ৈ(৪০) বাজারে যাওয়ার পথিমধ্যে পূর্বপরিকল্পিত ভাবে প্রতিপক্ষ সন্ত্রাসী জিয়াউর রহমান টুটুল মল্লিক, কামাল শেখ,মোতাহার মল্লিক,হাশেম মল্লিক, আলঙ্গির মল্লিক, রুবেল মল্লিক,হাকিম মল্লিক মিলে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় তাদের ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লে্সে ভর্তি করে। এ ব্যপারে আহত বৃদ্ধ সুখরঞ্জন বাড়ৈ জানান আমরা গরীব অসহায় হওয়ায় আমাদের উপর ওই প্রভাবশালী ভূমিদস্যুরা একের পর এক হামলা চালায় এবং আমাদের ভোগদখলীয় জমি থেকে উৎখাতের পায়তারা চালাচ্ছে। ইতিপূর্বে আমাদের জমি জোরপূর্বক দখল করতে গেলে আমরা কোন উপায়ন্তু না পেয়ে আদালতে মামলা দায়ের করি। মামলা করায় ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হত্যার উদ্দেশ্যে ওই সন্ত্রাসীরা হামলা চালায়। এছাড়াও আমাদের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দিয়ে আসছে। তাদের হুমকীর কারনে আমাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে দিনযাপন করছি। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। ওই প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন সংখ্যালঘু পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD