মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
পিরোজপুর থেকে হত্যা মামলার পলাতক ১ নং আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

পিরোজপুর থেকে হত্যা মামলার পলাতক ১ নং আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

Sharing is caring!

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, প্রতারকচক্র, হত্যা মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ১৯ আগষ্ট ২০২০ তারিখ রাত ১১.৩০ ঘটিকার সময় র‌্যাব-৮, বরিশালের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে বরিশাল জেলার উজিরপুর থানাধীন পাড়বান্ধা এলাকা থেকে ব্যবসায়ী মোঃ মোজাফফর শেখ(৫০) কে অপহরন হত্যা মামলার ০১ নং আসামী শ্রী কুমোদ হালদার (৪০)কে গ্রেফতার করে। ঘটনার বিবরণে জানা যায় যে, নিহত মোঃ মোজাফফর শেখ এক জন ধান ব্যবসায়ী ছিলো। আসামী শ্রী কুমোদ হালদারসহ পলাতক অন্যান্য আসামীদের সাথে ব্যবসায়ী সুবাদে আর্থিক লেনদেন ছিল এবং ১৫,০০,০০০/-(পনের লক্ষ) টাকা পাওনা ছিল। মোঃ মোজাফফর শেখ পাওনা টাকা চাঁদা দাবি করলে শ্রী কুমোদ হালদার পাওনা টাকা দিতে অস্বীকার করে। গত ১২ আগষ্ট ২০২০ তারিখ আনুমানিক ১৫.০০ ঘটিকার সময় তার নিজ বাড়ী হতে ব্যবসায়ীক কাজের জন্য নগদ ৬৫,০০০/-(পয়ষট্রি হাজার) টাকা নিয়ে ঘোলার হাট বাজারে যায়। পরবর্তীতে ১৯৩০ ঘটিকার সময় আসামী কুমোদের সাথে মোবাইল ফোনে কথা বলে ঘোলারহাট বাজার থেকে শিংখালী যাওয়ার পথে ঘটনাস্থল নাজিরপুর থানাধীন ২নং মালিখালী ইউনিয়নের শিংখালী সাকিনস্থ দীলিপ হালদার এর বাড়ির সামনে রাস্তার উপর দীলিপ হালদার এর সাথে দেখা হয়। উক্ত ঘটনার পর মোঃ মোজাফফ শেখ কে খুনের উদ্দেশ্য অপহরন করে তাহার নিকট থাকা নগদ টাকা আতসাৎ করে। পরবর্তীতে ১৬ আগস্ট ২০২০ তারিখ দুপুরে জেলার সদর উপজেলা টোনা ইউনিয়নের মুলগ্রামের (মুলাগা) ঢালাই ব্রিজ সংলগ্ন খালের মোহনা ও কালিগঙ্গা নদী সংলগ্ন স্থান থেকে ওই ব্যবসয়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম শ্রী কুমোদ হালদার(৪০), পিতাঃ নারায়ন হালদার, সাং- পূর্ব যুগিয়া, থানাঃ নাজিরপুর, জেলাঃ পিরোজপুর বরিশাল বলে জানায় এবং প্রথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। র‌্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে ধৃত আসামীকে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভবিষ্যতে র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD