সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সোমবার থেকে মিলবে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম

সোমবার থেকে মিলবে পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম

Sharing is caring!

অনলাইন ডেক্স :পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।

মনোনয়ন প্রত্যাশীদের সোমবার (১৭ আগস্ট) থেকে দলীয় ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া জাতীয় সংসদের পাঁচ শূন্য আসনের মধ্যে বাকি চার আসন নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১, ঢাকা-৫ ও ঢাকা-১৮ এর উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যেও সোমবার মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সোমবার (১৭ আগস্ট) থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম নিতে এবং জমা দিতে পারবেন।

রোববার (১৬ আগস্ট) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মনোনয়ন প্রত্যাশী সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং লোক সমাগম না করে (এক/দু’জন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে বলা হয়েছে।

জেলার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ সংসদীয় আসন নম্বর ৭১। গত ২ ফেব্রুয়ারি এ আসনের এমপি সাবেক ভূমিমন্ত্রী, ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়। ইতোমধ্যে এ আসন থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করছেন। কেন্দ্র থেকে সাড়া না পাওয়ায় বিএনপি নেতারা অপেক্ষায় রয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে পরপর পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন শামসুর রহমান শরীফ ডিলু। তার শূন্যস্থলে কে পাবেন নৌকা প্রতীক? গুরুত্বপূর্ণ এ আসনে দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD