মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
জেলা প্রশাসন বরিশাল থেকে আজ ১৬ আগস্ট তারিখ পর্যন্ত বরিশাল জেলার করোনা (কোভিড-১৯) এর সংক্রমণ সংক্রান্ত তথ্

জেলা প্রশাসন বরিশাল থেকে আজ ১৬ আগস্ট তারিখ পর্যন্ত বরিশাল জেলার করোনা (কোভিড-১৯) এর সংক্রমণ সংক্রান্ত তথ্

Sharing is caring!

বরিশাল জেলায় নতুন করে ১৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ১৯ জন সহ অদ্যাবধি এ জেলায় ২৮৩৭ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ ১৬ আগস্ট এ জেলায় করোনা আক্রান্ত ৫০ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ২০৩২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আজ ১৬ আগস্ট এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোন ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। অদ্যাবধি এ জেলায় ৫১ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী উজিরপুর উপজেলার ০৪ জন, মুলাদী উপজেলার ০২ জন, আগৈলঝাড়া উপজেলার ০১ জন, বাকেরগঞ্জ উপজেলার ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত আলেকান্দা এলাকার ০৩ জন, সাগরদী এলাকার ০২ জন, চাঁদমারি এলাকার ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন নার্স, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০১ জন, জেলা পুলিশের ০১ জন, র‍্যাব-৮ এ কর্মরত ০১ জনসহ মোট ১৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১০৩ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ২০৬৩ জন, উজিরপুর উপজেলায় ১৫০ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১১৮ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ৪৭ জন, হিজলা উপজেলায় ৪৮ জন, বানারীপাড়া উপজেলায় ৬৭ জন, মুলাদী উপজেলায় ৬৯ জন, গৌরনদী উপজেলায় ১০০ জন, আগৈলঝাড়া উপজেলায় ৭২ জন করে মোট ২৮৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ০৭ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।

অদ্যাবধি এ জেলার বিভিন্ন পর্যায়ের ০৩ জন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন। ০১ জন মৃত্যুবরণ করেছেন।

অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ১৩ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

আজ শনাক্ত হওয়া শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন নার্সসহ অদ্যাবধি এ জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ৩৬৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

সকলকে মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে গণপরিবহনে চলাচল, দাপ্তরিক কর্মকান্ড ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম পরিচালনা করার জন্য জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD