শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিব এর ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ।

বরিশালে বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিব এর ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ।

Sharing is caring!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী মহীয়সী নারী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিব ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আজ তাঁর ৯০ তম জন্মদিন উপলক্ষে ৮ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান উপভোগ করা হয়। পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিব এর ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় বরিশাল জেলায় ৬৬ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং ২০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে ২ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিএমপি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মুনিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আবদুল লতিফ মজুমদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সাংস্কৃতি জন এস এম ইকবাল, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, সনাক বরিশাল এর সভাপতি প্রফেসর শাহ সাজেদাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সহযোগিতা প্রাপ্ত নারীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে কালেক্টরেট জামে মসজিদে জোহরের নামাজ শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতু নেছা মুজিবু এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD