শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
‘তারুণ্যের জেগে ওঠার নাম শেখ কামাল’ শীর্ষক ওয়েবিনার ৫ আগস্ট

‘তারুণ্যের জেগে ওঠার নাম শেখ কামাল’ শীর্ষক ওয়েবিনার ৫ আগস্ট

Sharing is caring!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শেকড়ের সন্ধ্যানে সংস্কৃতির পৃষ্ঠপোষক শেখ কামালের জন্মদিন ৫ আগস্ট।

শেখ কামালের জন্মদিন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআইয়ের আয়োজনে অনুষ্ঠিত হবে বিশেষ ওয়েব সেমিনার (সংক্ষেপে ওয়েবিনার)।

সুভাষ সিংহ রায়ের সঞ্চালনায় ‘তারুণ্যের জেগে ওঠার নাম শেখ কামাল’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন মুক্তিযোদ্ধা ও নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুন-উর-রশিদ, সিনিয়র ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল, আবাহনীর প্রথম অফিসিয়াল ফটোগ্রাফার এবং সিনিয়র ফটো সাংবাদিক পাভেল রহমান।

ওয়েবিনারটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে
সরাসরি সম্প্রচারিত হবে।

স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন শেখ কামাল। বাংলাদেশের আধুনিক ফুটবলের যাত্রা মূলত শুরু হয় শেখ কামালের হাত ধরেই। শুধু তাই নয়, শেখ কামাল ষাটের  দশকে ছায়ানটে সেতার শিখতেন। বাজাতেন অসাধারণ সেতার। সংস্কৃতিমনা শেখ কামাল স্পন্দন নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন স্বাধীনতার পর পরই। তিনি যুক্ত ছিলেন মঞ্চ নাটকের সঙ্গেও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD