শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ফতুল্লায় আগুনে দগ্ধ ২ জনের মৃত্যু

ফতুল্লায় আগুনে দগ্ধ ২ জনের মৃত্যু

Sharing is caring!


ক্রাইমসিন২৪ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় গতকাল বুধবার ভোরে আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছিলেন। আজ বৃহস্পতিবার সকালে দগ্ধদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

মশার কয়েল থেকে বুধবার ভোরে কোতালেরবাগ হকবাজার এলাকায় জাকির মিয়ার বাড়ির তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দগ্ধ হন-শ্রীনগর নাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী মতি অর্চনা (৩২), তাদের মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (১০), বর্মণের মা ছায়া রানী (৬০), বর্মণের বোন সুমিত্রা (২৭), বোনজামাই নারায়ণ চন্দ্র হরিদাস (৪০) ভাগ্নে প্রমিত (১৪) ও শাওন (১০)। তাদের মধ্যে ছায়া রানী ও সুমিত্রা আজ মারা গেলেন। ছায়া রানীর শরীরের ৯০ শতাংশ ও সুমিত্রার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

অগ্নিকাণ্ডে আহতদের গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD