মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পরিবারের জমি দখল চেষ্টা!

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পরিবারের জমি দখল চেষ্টা!

Sharing is caring!

বরিশালের মুলাদীতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। আদালতের নির্দেশনা অমান্য করে এই দখল চেষ্টা এবং হুমকি অব্যাহত রেখেছে চক্রটি।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুলাদী পৌরসভার ৬নং ওয়ার্ডের বন্দর এলাকায় বসবাস করতেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মামা মরহুম আব্দুল জলিল খান। তার ঘরের পাশেই দুই শতাংশ জমি নিয়ে টানা ১০ বছর মামলা চলার পর নিম্নআদালত জমি দখল চেষ্টাকারী ফরিদ খান, শাহজাহান হাওলাদার, লতিফ খান ও খালেক বেপারির পক্ষে রায় দেন।

পরে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। তবে এর মধ্যেই বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের মামা মৃত্যুবরণ করায় ওই চক্র যে জমি নিয়ে মামলা চলছে সেই জমিতেই আদালতের নির্দেশ অমান্য করে ঘর তুলেছে।

পরে বিষয়টি উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠুকে জানালে তিনি এসে কাজ বন্ধ করে দেন। তবে এখনও তারা হুমকি দিচ্ছে পরিবারটিকে। জানা গেছে, আব্দুল জলিল খানের মৃত্যুর পর ফরিদ খান ও শাহজাহান হাওলাদার চক্রটি উঠে পড়ে লেগেছে জমিটি দখলের জন্য।

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মামাতো বোন জান্নাতুল ফেরদৌস জানান, মুলাদীর বাড়িতে বর্তমানে আমার মা এবং ছোট বোন বসবাস করেন। আমরা ঢাকায় থাকার সুবাদে শাহজাহান হাওলাদার, ফরিদ খান ও তাদের লোকজন মানসিকভাবে আমার পরিবারকে নির্যাতন করছেন। যেখানে উচ্চ আদালত থেকে এই জমিতে কেউ কোনো কাজ করতে পারবে না বলা হলেও তারা জমিটি দখল করার চেষ্টা করছেন। উপজেলা চেয়ারম্যানের বাধার পর তারা নানা হুমকি-ধমকি দিচ্ছেন। যাতে আমার পরিবার আতঙ্কিত অবস্থায় রয়েছে। আমরা দ্রুত আমাদের জমি উদ্ধারের দাবি জানাই সরকারের কাছে।

অভিযোগের বিষয়ে ফরিদ খান বলেন, আমরা এই জমি নিয়ে আগেও দুইটি মামলা জিতেছি। আর কোথাও কোনো মামলা চলছে কিনা আমাদের জানা নেই এবং কোনো নোটিশও পাইনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD