রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আয়া সোফিয়ার রাজকীয় বিড়াল ‘গ্লি’

আয়া সোফিয়ার রাজকীয় বিড়াল ‘গ্লি’

Sharing is caring!

ইস্তানবুলের আয়া সোফিয়া ফের মসজিদে রুপান্তরিত হলেও গ্লি নামের বিড়ালটিকে বের করে দেয়া হবে না৷ সে থাকবে সেখানেই৷ ইনস্টাগ্রামে গ্লির হাজারো ফলোয়ার আছেন৷ এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তার ভক্ত৷ খবর রয়টার্সের৷

আয়া সোফিয়ার বিড়াল গ্লি খুব বিখ্যাত৷ কিন্তু সম্প্রতি এই ঐতিহাসিক স্থাপনাটিকে মসজিদে রূপান্তরের সিদ্ধান্তের পর অনেকেই ভাবছিলেন গ্লির ভাগ্যে কী ঘটবে৷ স্থানীয় পত্র-পত্রিকা ও সামাজিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনাও হচ্ছিল৷

আয়া সোফিয়া মিউজিয়াম থাকার সময় ধুসর রঙের শরীর ও সবুজ জ্বলজ্বলে চোখের গ্লি অনেক দর্শনার্থীর প্রিয় হয়ে ওঠে৷ এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে এক সফরে গ্লির সঙ্গে ছবি তোলেন৷ বার্তা সংস্থা রয়টার্স কর্তৃপক্ষের বরাত দিয়ে বলছে, বিড়ালটি এখানেই থাকবে৷

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন রয়টার্সকে বলেন যে, গ্লিসহ যেসব বিড়াল এ জায়গাটিতে আছে, তারা এখানেই থাকবে৷

তিনি বলেন, ‘এই বিড়ালটি অনেক বিখ্যাত হয়ে গেছে এবং আরো বিড়াল আছে যেগুলো এতটা বিখ্যাত নয়৷ এই বিড়ালটি তো থাকছেই, অন্য বিড়ালগুলোও আমাদের মসজিদে থাকতে পারবে’৷

উমুত বাহচেচির কাছে এটি সুখবর হয়ে এসেছে, যিনি চার বছর ধরে গ্লির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চালাচ্ছেন৷ চার বছর আগে তিনি এটি শুরু করেন এবং এখন এর ৪৮ হাজার ফলোয়ার৷ এই অ্যাকাউন্টটি বিড়ালটির ছবিতে ভরা৷ এমনকি দর্শনার্থীরাও তাদের তোলা ছবি ট্যাগ করেছেন৷

উমুত বলেন, ‘‘আমি যখনই (আয়া সোফিয়ায়) যেতাম গ্লিকে দেখতাম৷ সে মডেলের মতো পোজ দিতো। মানুষ লিখতো, ‘গ্লি তোমাকে দেখতে ইস্তানবুলে আসবো৷’ খুব ভালো লাগতো৷’’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD