রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অস্ত্র হাতে একাই তালেবান জঙ্গিদের রুখে দিলো আফগান কিশোরী

অস্ত্র হাতে একাই তালেবান জঙ্গিদের রুখে দিলো আফগান কিশোরী

Sharing is caring!

দুই তালেবান জঙ্গিকে গুলি করে মেরে ‘বীরত্ব’ দেখানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে এক আফগান কিশোরী।

ওই জঙ্গিরা কিশোরীর মা-বাবাকে হত্যা করেছিল।

আফগানিস্তানের ঘোর প্রদেশের স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, ১৭ জুলাই রাতে তালেবান জঙ্গিদের দলটি ওই কিশোরীর বাড়িতে হামলা চালায়। জঙ্গিদের গুলিতে কিশোরীর মা ও বাবা মারা যায়। তখন ঘরের ভেতর থেকে ছোট ভাইকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে সে।

পরিবারের একে-৪৭ রাইফেল দিয়ে তালেবান জঙ্গিদের লক্ষ্য করে সে পাল্টা হামলা চালায়।

এতে দুই জঙ্গি নিহত এবং আরও কয়েকজন আহত হয়।

তালেবান জঙ্গিরা ওই কিশোরীর বাড়িতে হামলা চালিয়েছিল কারণ তার বাবা সরকার সমর্থক ছিলেন।

এ ঘটনার পর অস্ত্র হাতে কিশোরীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অনেকেই কিশোরীর ‘বীরত্বের’ প্রশংসা করেছেন।

পরে তালেবানরা আবারও ওই বাড়িতে হামলা চালানোর চেষ্টা করলেও গ্রামবাসী এবং সরকার সমর্থিত সেনাদের বাধার মুখে তারা পিছু হটে।

জানা গেছে, ওই কিশোরীর বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। তাকে এবং তার ছোট ভাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের সবচেয়ে অনুন্নত প্রদেশ ঘোর এবং সেখানে নারীর বিরুদ্ধে সহিংসতার হার অন্য অঞ্চলের তুলনায় বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD