শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে নদী পথে ঈদ যাত্রা নিরাপদ করতে পুলিশের ৮ নির্দেশনা

বরিশালে নদী পথে ঈদ যাত্রা নিরাপদ করতে পুলিশের ৮ নির্দেশনা

Sharing is caring!

ঈদ উপলক্ষে লঞ্চে নদী পথে ঈদ যাত্রা নিরাপদ করতে মতবিনিময় সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার দুপুরে বরিশাল কোতয়ালী মডেল থানায় বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ও লঞ্চ মালিকদের সাথে এই মতবিনিময় সভা করা হয়।

উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেনের সভাপতিত্বে সভায় ঈদ উল আযহা উপলক্ষে নদী পথে ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে ভ্রমনের নির্দেশনা দেয়া হয়।

সভায় স্বাস্থ্যবিধি অনুসরন করে বরিশাল মহানগরীসহ বিভাগের ৬ জেলায় আসন্ন ঈদ উপলক্ষে ঘরে ফেরা নাগরিকদের ভ্রমন নিরাপদ করতে লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় বরিশাল বিআরটিএ এর যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সহ বরিশালের সকল লঞ্চ মালিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিএমপি কর্তৃক নির্দেশনাগুলো হলো-

১. প্রতিটি লঞ্চ জীবানুনাশক স্প্রে সহ টানেল স্থাপন।

২. সিসি ক্যামেরার আওতায় আনা।

৩. যাত্রীদের মধ্যে নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য নিশ্চত করন।

৪. যাত্রীগণ যার যার ডান দিক দিয়ে চলাচল বাধ্যতামূলক করন।

৫. পর্যাপ্ত লাইফ জ্যাকেট,বয়ার ব্যবস্থা করা।

৬. সাবধানতার সাথে জাহাজ চলাচল।

৭. লঞ্চে মাইকের ব্যবস্থা।

৮. পল্টুনে ফায়ার সার্ভিস এর এ্যাম্বুলেন্স, মেডিকেল টিম এর ব্যবস্থা

সভায় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল, ওসি মোঃ নুরুল ইসলাম, বরিশাল সদর নৌ থানার ওসি মোহাঃ আব্দুল্লাহ আল মামুনসহ কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ. আর. মুকুল ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD