বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
পানিসম্পদ প্রতিমন্ত্রীর করোনা নেগেটিভ

পানিসম্পদ প্রতিমন্ত্রীর করোনা নেগেটিভ

Sharing is caring!

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম দীর্ঘদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ থাকার পর তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসায় আমি অদ্য সকালে বারিধারা ডিওএইচএস-এর নিজ বাসায় এসেছি।

আমি অসুস্থ থাকাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী আমার শারিরীক খোঁজ খবর নিয়েছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এছাড়াও মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজ নিতক ব্যক্তিত্ব যারা আমার শারিরীক খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আমার অসুস্থতার সময়ে দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্খি যারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও এতিমখানায় দোয়া ও প্রার্থনার আয়োজন করেছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে নেছারাবাদ, চরমোনাই ও অন্ধ হুজুরের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জনগনের সেবায় যেন সার্বক্ষনিক নিয়োজিত থাকতে পারি সেজন্য সকলের একান্ত সহযোগীতা ও দোয়া প্রার্থনা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD