বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
সরকারি বরিশাল কলেজের নতুন নামকরণ প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সরকারি বরিশাল কলেজের নতুন নামকরণ প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Sharing is caring!

সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তন রেখে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত নামের প্রস্তাবনা বাতিল করার দাবীতে বরিশাল নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সরকারি বরিশাল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা আসলাম তালুকদার অনিকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন।

এসময় তিনি বলেন, বরিশাল জেলা প্রশাসক কার স্বার্থে সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরন করার প্রস্তাব দিয়েছেন তা তিনি ভাল করে বলতে পারেন। সরকারি বরিশাল কলেজের নামের সাথে বরিশালের নামের স্মৃতি জড়িয়ে আছে। এখানে যতই প্রভাব দেখানো হোক না কেন সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করতে দেবে না উক্ত কলেজের শিক্ষার্থীরা।

তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যদি প্রস্তাব পাঠানো নাম উঠিয়ে নিয়ে এসে সাবেক নাম অপরিবর্তন করা না হয়। এতে বরিশালের ছাত্র সমাজের মাঝে ক্ষোভের বিস্ফোরন ঘটবে যা জেলা প্রশাসক সামাল দিতে পারবেন না।

এসময় বক্তারা সরকারি বরিশাল কলেজ প্রতিষ্ঠায় মহাত্মা অশ্বিনী কুমার দত্তের কোনো ভূমিকা নেই বলে দাবী করেন।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান, সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, রাসেল হোসেন, আরিয়ন হৃদয়, কিসমত শাহরিয়ার হৃদয়, আরিফুর রহমান মামুন, মহানগর ছাত্রলীগের নেতা রইজ আহমেদ মান্না, আশিক, শ্রাবন প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD