বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
ব‌রিশা‌লে আয়শা হত্যার দায় স্বীকার সা‌ব্বি‌রের

ব‌রিশা‌লে আয়শা হত্যার দায় স্বীকার সা‌ব্বি‌রের

Sharing is caring!

বানারীপাড়ায় মাদ্রাসা ছাত্রী আয়শা আক্তারকে হত্যার ঘটনায় প্রাথমিকভাবে দায় স্বীকার করেছে আটককৃত সাব্বির।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ। তিনি জানিয়েছেন, আমরা আরও বিস্তারিত জানার জন্য অধিকতর জিজ্ঞাসাবাদ করছি।

ওদিকে নিখোঁজের দুই দিন পর আজ (৮ জুলাই) বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার খাল থেকে নিহত আয়শার লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করেছে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল। তিনি জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা।

আটককৃতরা হলো আউয়ার গ্রামের বাসিন্দা সিদ্দিক, তার ছেলে ফাহাদ ও সা‌ব্বির এবং সিদ্দিকের স্ত্রী হনুফা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী আয়শা (১৪) মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিলো এবং তাকে অনেক খোঁজাখুজির পরও পাওয়া যাচ্ছিলো না।

বুধবার সকালে সিদ্দিক নামে এক ব্যক্তি আউয়ার খালে আয়শার লাশ জালের সাথে পেচানো অবস্থায় দেখতে পায় এবং সে ধারণা করে হয়তো তার ছেলেরা মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করেছে। পরে সিদ্দিক ছেলেদের বাঁচাতে লাশটি গুম করার উদ্দেশ্যে পায়ে বালতি ও মেয়েটির ফ্রকের ভিতরে ইট ঢুকিয়ে নিকটস্থ নদীতে ফেলে দেয়। এরপরেই স্থানীয়দের সহায়তায় সিদ্দিককে এবং তার ছেলে ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

আরও পড়ুন: **বরিশালে খাল থেকে পায়ে ইট বাঁধা অবস্থায় নিখোঁজ মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার।

***বরিশালে দুই দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্রী, জিজ্ঞাসাবাদে ৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD