রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ট্রাম্পের বিরুদ্ধে ইরানের গ্রেফতারি পরোয়ানা জারি

ট্রাম্পের বিরুদ্ধে ইরানের গ্রেফতারি পরোয়ানা জারি

Sharing is caring!

আল কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান।

বাগদাদে পরিচালিত ওই ড্রোন হামলায় ট্রাম্পসহ জড়িত আরও কয়েকজনকে আটকের জন্য ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে তেহরান। খবর আল জাজিরার।

সোমবার (২৯ জুন) ইরানের প্রসিকিউটর আলি আল কাসিমের বলেন, ৩ জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানি যে হামলায় নিহত হয়েছিলেন সেই হামলার জন্য ট্রাম্পসহ ৩০ জনকে দায়ী মনে করে ইরান।

ট্রাম্প ছাড়া অন্য কারো পরিচয় না জানালেও তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তেহরান নিয়মিত চেষ্টা চালিয়ে যাবে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা আলকাসিদের উদ্ধৃত করে আরও জানান, তেহরানের পক্ষ থেকে ট্রাম্পসহ অন্যদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির অনুরোধ করা হয়েছে।

ইন্টারপোলের গ্রেফতার করার জন্য এটিই সর্বোচ্চ অনুরোধ। এই রেড নোটিশের ফলে কোনো দেশকে সন্দেহভাজনকে গ্রেফতার বা প্রত্যর্পণে বাধ্য করতে পারে না। তবে চাইলে সরকার সন্দেহভাজনের ভ্রমণ সীমিত করতে পারে।

মার্কিন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডসের কমান্ডার কাসেম সোলাইমানি ইরানি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। আর আমেরিকা ও তার মিত্রদের সবচেয়ে বড় শত্রু ভাবা হতো তাকে।

৩ জানুয়ারি ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা।

ওই হামলায় কাসেম সোলায়মানির সঙ্গে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ ১০ জন নিহত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD