রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চীন আবার লাদাখে দখল নিয়েছে: ভারত

চীন আবার লাদাখে দখল নিয়েছে: ভারত

Sharing is caring!

ভারত-চীন সীমান্তের লাদাখে আবার উত্তেজনা বাড়ছে। চীনা সেনারা নতুন করে সেখানে এলাকা দখল করেছে বলে ভারতের দাবি। নতুন করে অস্থিতিশীল পরিস্থিতির জন্য চীনকে ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ভারত।

এলাকা দখলের পাল্টাপাল্টি অভিযোগের উত্তেজনার মধ্যে গত ১৫ জুন লাদাখে দুই দেশের সেনাদের হাতাহাতি আর লাঠালাঠিতে ভারতের ২০ সেনা নিহত এবং আরও আনেকে আহত হয়। নিখোঁজ ১০ সেনাকে পরে চীন ফেরত দেয়।

গত কয়েক দিনে এই উত্তেজনা কিছুটা কমেছিল যখন দুই পক্ষের মধ্যে সম্প্রতি এক বৈঠকে সেখান থেকে নিজেদের সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এরই মধ্যে ভারতের দাবি, সংঘাতের ওই এলাকার কাছে আবার ভারতীয় এলাকা দখল করে নিয়েছে চীনা সেনারা।

ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বলছে, নতুন পরিকাঠামো তৈরি না করলেও পয়েন্ট ১৪-সহ পুরো এলাকায় চীনা সেনাদের উপস্থিতির কারণে পেট্রোলিং পয়েন্ট ১০, ১১, ১১, ১২ ১৩তে যেতে পারছে না ভারতের সেনারা।

গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় পিপি-১৪তে চীনা সেনাবাহিনী পরিকাঠামো তৈরির চেষ্টা করায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

সূত্র বলছে, এই মুহূর্তে সেখানে বিস্তীর্ণ এলাকা দখল করে ফেলেছে চীন। এর মধ্যে পড়েছে বটল-নেক পয়েন্ট বা ওয়াই জংশন পেট্রোলিং পয়েন্ট। এটি ভারতের মধ্যে হলেও বর্তমানে চীনের দখলে রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের কাছে সীমান্ত পরিস্থিতির বিষয়টি তুলে ধরেছেন সেনাপ্রধান এম এম নরবণে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাজনাথের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD