রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
লাদাখে সেনা বাড়াচ্ছে ভারত-চীন

লাদাখে সেনা বাড়াচ্ছে ভারত-চীন

Sharing is caring!

লাদাখের গালওয়ান উপত্যকা সীমান্তে ভারত-চীন সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এমন অবস্থার মধ্যে ওই সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত ও চীন দুই দেশই। এ খবর দিয়েছে আনন্দবাজার।

দুপক্ষই সেখানে অনড় অবস্থায় আছে। লাদাখে ভারত-চীন দুই দেশই সামরিক শক্তি বৃদ্ধি করেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়েছে, চীনের সেনারা যেখানে অবস্থান করছিলেন সেখানেই রয়েছেন। তারা পিছু হটেনি। সীমান্ত বরাবর দুই সেনা বাড়ানোর চিত্র উপগ্রহে ধরা পড়েছে। ভারত শ্রীনগর থেকে বাড়তি সেনা পাঠিয়েছে লাদাখে। নজরদারিতে ব্যবহার করছে বিমান। সেনা সমাবেশ বাড়াতে শুরু করেছে চীনও। সারি সারি সামরিক ট্রাক দাঁড়িয়ে থাকার ছবি উপগ্রহ চিত্রে দেখা গেছে। প্রস্তুত করা হয়েছে বাঙ্কার। বসানো হয়েছে কামানও।

প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে চীনের দিকে একাধিক সেনা কপ্টার উড়তে দেখা গেছে। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি ও কিন্নর জেলায় রেডঅ্যালার্ট জারি করেছে ভারত।

বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ন দাবি করেন, গালওয়ান উপত্যকা চীনের, ভারতীয় সেনারা সেখানে অনুপ্রবেশ করে ঝামেলা পাকিয়েছেন। উত্তেজনা প্রশমনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। কিন্তু তারপরও সীমান্তে শক্তি বাড়াচ্ছে দুই দেশই।

উল্লেখ্য, সোমবার রাতের সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত এবং আহত হয়েছেন প্রায় দেড়শ সীমান্তরক্ষী। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

কয়েকজন সেনা এখনও নিখোঁজ বলে শোনা গেলেও ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি। নিহত ২০ সেনার অধিকাংশের মাথায় চোট ছিল। ধারালো অস্ত্রের আঘাতে শরীর ছিল ক্ষতবিক্ষত। তীব্র ঠাণ্ডায় আহতাবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকার ফলে অনেকেই হাইপোথার্মিয়ায় মারা যান।

সংঘর্ষে ৪৩ চীনা সেনা হতাহত হয়েছে বলে ভারত দাবি করলেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি চীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD