মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
মামাবাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার কিশোরী, মামলা

মামাবাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার কিশোরী, মামলা

Sharing is caring!

পিরোজপুরের ইন্দুরকানীতে মামাবাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৭)। এ ঘটনায় সোমবার (১৫ জুন) রাতে নির্যাতিতা ওই কিশোরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

ভুক্তভোগী ওই কিশোরীর বাড়ি পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আমতলা গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত জাহিদ শেখ (২৫) উপজেলার বালিপাড়া গ্রামের আবুল বাশার শেখের ছেলে ও তার বন্ধু স্থানীয় বালিপাড়া বাজারের হ্যামিও চিকিৎসক মো. মনিরুল ইসলাম মনির একই এলাকার নুরুল ইসলাম শেখের ছেলে। মনিরের দাদা বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ    উপজেলার হোগলাবুনিয়া গ্রামে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীর পরিবার ভারতের বেঙ্গালুরুতে ছিলো। প্রায় এক বছর আগে বাংলাদেশের নিজ গ্রামে ফিরে আসেন তারা। সেখান থেকে ১০/১১ দিন আগে  উপজেলার মধ্যবালিপাড়া গ্রামের মামাবাড়িতে বেড়াতে আসে ওই কিশোরী।

শুক্রবার (১২ জুন) বিকেলে দূর সম্পর্কের মামা জাহিদ ঘুরতে যাওয়ার কথা বলে তাকে বালিপাড়া বাজারে নিয়ে যায়। পরে কৌশলে তাকে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে দেয়। পরে জাহিদ তার বন্ধু স্থানীয় হ্যামিও চিকিৎসক মনিরুলের সহায়তায় ওই কিশোরীকে অচেতন অবস্থায় মনিরুলের দাদা বাড়ি মোড়লগঞ্জের হোগলাবুনিয়ায় নিয়ে আটকে রেখে তিন দিন ধরে ধর্ষণ করে। এ সময় জাহিদের বন্ধু হ্যামিও চিকিৎসক মনিরুল ওই কিশোরীর কাছে থাকা মোবাইল ফোনে তা ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সেও ধর্ষণ করে।

পরে গত রোববার (১৪ জুন) বিকেলে কিশোরীকে ওই ঘরে ফেলে চলে যায় ধর্ষক জাহিদ ও তার বন্ধু মনির। সেখান থেকে মামাবাড়িতে ফেরার পথে স্থানীয় কয়েক তরুণ ওই কিশোরীর সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ওই মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও দেখলে তারা কিশোরীর মামাবাড়ির পরিবার
ও ধর্ষকদের কাছে চাঁদা দাবি করে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, সোমবার বিষয়টি স্থানীয়ভাবে শুনে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে ওই কিশোরী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD