শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল শেবাচিমে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

বরিশাল শেবাচিমে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত থাকা এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি উপসর্গ নিয়ে আরো এক রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৫ জুন) ভোরে ও সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এছাড়া গত ১ জুন বিকেলে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হওয়া এক রোগীর নমুনা পরীক্ষা করে রিপোর্টে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার দেলোয়ার হোসেন (৪৫) গত ৪ জুন বেলা পৌনে ১টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। যিনি কোভিড-১৯ পজেটিভ রোগে ভূগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪ টায় আইসিইউতে তার মৃত্যু হয়। অপরদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার আঃ খালেক খান ৪ জুন বেলা সোয়া ১১ টায় হাসাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। শুক্রবার সকাল সাড়ে ৭ টায় তার সেখানে মৃত্যু হয়। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে শের ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।

এদিকে গত ১ জুন বিকেল ৩ টা ১০ মিনিটি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুবরণ করা ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার মোঃ আমির হোসেন (৬৫) এর নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে। তিনি মৃত্যুর দেড়ঘন্টা আগে এ হাসপাতালে ভর্তি হন। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হলে বৃহষ্পতিবার রাতে তার রিপোর্ট আসে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ এস এম মনিরুজ্জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD