শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে মসজিদের ইমামকে লাঞ্ছনার ঘটনায় মামলা, গ্রেফতার ১

বরিশালে মসজিদের ইমামকে লাঞ্ছনার ঘটনায় মামলা, গ্রেফতার ১

Sharing is caring!

বরিশালের মেহেন্দিগঞ্জে এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ তুলে একটি মাদ্রাসার অফিস সহকারী ও স্থানীয় একটি মসজিদের ইমামকে গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী করেছে দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার সহযোগীরা।

বুধবার বিকেলে ঐ ইমামকে জুতার মালা পড়িয়ে ঘোড়ানোর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়।

হেনস্তার শিকার শহীদুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা রাড়ি সহ ৯জনের নামোল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে পুলিশ বজলু আকন নামে একজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: বরিশালের মেহেন্দিগঞ্জে ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা

অপরদিকে ঘৃনিত এই কাজের জন্য অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে অপসারন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ে চিঠি দেয়ার কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের কঠোর বিচার দাবী করেছেন বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. নাঈমুল হক জানান, হেনস্তার শিকার শহীদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

হেনস্তার শিকার মো. শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাতের মিথ্যা অপবাদে তাকে লাঞ্ছনা করা হয়েছে। একজন অভিভাবক না আসায় ঐ ছাত্রীর নামের পাশে তিনি তার ফোন নম্বর দিয়েছিলেন। তিনি ঐ টাকা উত্তোলন কিংবা আত্মসাত করেননি। অথচ টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান তাকে জুতা দিয়ে পিটিয়ে গলায় জুতার মালা পড়িয়েছে। তিনি এই ঘটনার বিচার দাবী করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD