শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে লঞ্চ ও বাস মালিকদের কঠোর নির্দেশনা (ভিডিওসহ)

বরিশালে লঞ্চ ও বাস মালিকদের কঠোর নির্দেশনা (ভিডিওসহ)

Sharing is caring!

৬৬ দিন পর রবিবার বরিশাল থেকে শুরু হয়েছে যাত্রীবাহি নৌযান চলাচল। তবে লঞ্চে স্বাস্থ্য বিধি উপেক্ষিত হচ্ছে অনেকাংশে। যাত্রীবাহি বাস চলাচল শুরু হয়েছে সোমবার (০১ জুন) সকাল থেকে। প্রথম দিন বাসে যাত্রী কম থাকলেও স্বাস্থ্য বিধি পুরোপুরি মানা হচ্ছেনা।

এ অবস্থায় সরকারের স্বাস্থ্য বিধি বাস্তবায়ন করতে লঞ্চ ও বাস মালিকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সভা কক্ষে লঞ্চ ও বাস মালিকদের সাথে এক সভায় এই নির্দেশনা দেয়া হয়।

সভায় জেলা প্রশাসক লঞ্চ ও বাসে শারীরিক দুরত্ব রক্ষা সহ স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেন। এছাড়া স্বাস্থ্য বিধি মানতে লঞ্চের বাইরে টিকিট কাউন্টার স্থাপন করে আগাম টিকিট কেটে ডেক ও কেবিনের যাত্রীদের ভেতরে প্রবেশ করানোর নির্দেশ দেন। শারীরিক দুরত্ব রক্ষায় লঞ্চ গুলোর ডেকে ধারন ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেন। লঞ্চ ও বাস গুলোকে যাত্রা শেষে পরিষ্কার পরিছন্ন করা সহ যাত্রা শুরুর পূর্বে জীবানু নাশক স্প্রে করার নির্দেশ দেন জেলা প্রশাসন।

বাসেও অর্ধেক যাত্রী পরিবহন সহ বর্ধিত ৬০ ভাগ ভাড়ার বেশি আদায় না করার নির্দেশ দেন জেলা প্রশাসক। এছাড়া লঞ্চ ও বাসে অসুস্থ যাত্রী থাকলে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশানকে জানানোর নির্দেশ দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব, মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. রাসেল, লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু সহ বাস মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD