বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালে সোনিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

বরিশালে সোনিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Sharing is caring!

বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর সারসী গ্রামে শিশু সোনিয়া হত্যার ঘটনায় দোষিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও এলাকাবাসী।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সারসী গ্রামে মানববন্ধন করা হয়।

এসময় বক্তারা বলেন, পুলিশের হাতে আটককৃত উত্যক্তকারী শান্তকে রিমান্ডে নিয়ে বাকি হত্যাকারীদের বের করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অন্যদিকে শিশু সোনিয়ার হত্যাকারী সন্দেহে শান্ত নামে এক কিশোরকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

আটককৃত শান্ত বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন আমিরগঞ্জ কাগাশুড়ার এলাকার কামাল শেখের পুত্র।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনর্চাজ জাহিদ বিন আলম।

উল্লেখ্য, বরিশাল সদর উপজেলার উত্তর সারসী গ্রাম থেকে সোনিয়া আক্তার (১৩) নামের এক শিশুর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা রাতে শিশুটিকে নিজ ঘরের আড়ার সাথে ঝুলতে দেখতে পায় প্রতিবেশীরা। শিশু সোনিয়া ওই গ্রামের আজহার খানের মেয়ে। পরে এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD