শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ঈদ উদযাপন করছে কয়েক হাজার পরিবার

বরিশালে ঈদ উদযাপন করছে কয়েক হাজার পরিবার

Sharing is caring!

বরিশাল জেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার রোববার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বিশ্বের যে কোন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারা রোববার (২৪ মে) সকালে ঈদের নামাজ আদায় করেছেন।

শনিবার (২৩ মে) সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। তাই দেশগুলোর সঙ্গে মিল রেখে রোববার ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উৎসবে মেতেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাস্থ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী হাবিবুর রহমান।

শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করা না হলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করে রোববার সকাল ৯ টায় বৃহত্তম ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয় ২৩নং ওয়ার্ডে তাজকাঠি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ প্রাঙ্গণে।

এছাড়াও পৌর এলাকার ২৩নং ওয়ার্ডের উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, ২২নং ওয়ার্ডে জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে পৃথক পৃথক জামায়াতে ধর্মপ্রাণ মুসলমান ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

অপরদিকে বরিশাল সদর উপজেলার চরকিউট্টা গ্রাম, বন্দর থানা সাহেবের হাটের পতাং গ্রামসহ মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর, মুলাদি, হিজলা, বাকেরগঞ্জ উপজেলার বেশকিছু মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বরিশাল বিভাগে ৭৫টি মসজিদ রয়েছে, যেখানে একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আর মসজিদ কেন্দ্রিক ওইসব এলাকায় এরই মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD