শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বিকাশে টাকা পাঠাতে দেরী: বরিশালে দোকানীকে মারধর করলো পুলিশ

বিকাশে টাকা পাঠাতে দেরী: বরিশালে দোকানীকে মারধর করলো পুলিশ

Sharing is caring!

বিকাশে টাকা পাঠাতে দেরী হওয়ায় দোকানদারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক সার্জেন্টের বিরুদ্ধে। এমনকি এই ঘটনার প্রতিবাদ করায় দোকানীর ভাগ্নেসহ দুই প্রতিবেশী ব্যবসায়ী ও এক বৃদ্ধকে অন্য পুলিশ সদস্যদের সহায়তায় দোকানের সাটার আটকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

আজ বুধবার নগরীর সাগরদি এলাকার শের-ই বাংলা সড়কের মীরা বাড়ির সামনে সৈয়দ ফার্মেসীতে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দ ফার্মেসীতে লিটন মিয়ার দোকানে ৫ হাজার টাকা বিকাশ করতে যায় সার্জেন্ট হাসান আহমেদ। কিন্তু দোকানদার টাকা আগে চাইলে এ নিয়ে তর্ক-বিতর্ক বাধে দোকানদারের সাথে। পরে টাকা পাঠাতে দেরি হওয়ায় রেগে গিয়ে এক পর্যায়ে দোকানদার লিটনকে চর থাপ্পর দেয় সার্জেন্ট হাসান। প্রতিবেশী দোকানদাররা এর প্রতিবাদ করলে সার্জেন্ট হাসান আরো ক্ষুব্দ হয়। পরে তার সহর্কমী পুলিশ সদস্যদের খবর দিয়ে তাদের সহায়তায় প্রতিবেশী দোকানদার ভাই ভাই স্টোর্সের মামুন, হাসান পার্সের মালিক সামাদ সহ লিটনের ভাগিনা শাকিল সহ এক বৃদ্ধকে মারধর করা হয়।

পরবর্তীতে এ ঘটনা পুলিশের টিআই আব্দুর রহিম এবং ২৪নং ওয়ার্ড এলাকার স্থানীয় কয়েকজনের মাধ্যমে মিমাংসা হয়। মিমাংসা হওয়ার পরেও উল্টো মামলার হুমকি দেয়া হয়েছে বলে জানান সালিশদাররা।

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য সার্জেন্ট হাসান আহমেদ বলেন, তাকে মারধর করে জামা ছিড়ে ফেলেছে দোকানদার ও তার সহযোগিরা।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান জানান, ডিসি ট্রাফিককে তদন্ত করতে বলা হয়েছে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।

source : hello barishal

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD