শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বাবুগঞ্জে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে হামলা ভাঙচুর, আহত-১২

বাবুগঞ্জে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে হামলা ভাঙচুর, আহত-১২

Sharing is caring!

করোনাভাইরাসের মধ্যে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও বাড়িতে হামলা ভাংচুর আহত-১২জন।

এঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৫টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি এলাকায়।

এব্যাপারে দুইপক্ষের পরষ্পর বিরোধী বক্তব্যে জানা গেছে, সোমবার বিকালে নাসির হোসেনের ছেলে আছিব ইসলাম নাফি ও মঞ্জু মোল্লার ছেলে সাকিব ঘুড়ি উড়ায়। এসময় সাকিব প্রতিপক্ষ নাফির ঘুড়ি কেটে দেয়ায় দুই পক্ষের কথাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে ইফতারের পর নাসিরের পুত্র আছিব ইসলাম নাফি লোকজন নিয়ে সাকিব মোল্লার বাড়িতে হামলা চালালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ায় উভয় পক্ষের নারী পুরুষসহ-১২জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর ও বাবুগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হল- আছিব ইসলাম নাফি(১৭),বনি আমিন(১৬)ও রাজন(১৫),নাইম ও তাদের প্রতিপক্ষ মজিবুর মোল্লা(৬০),আলামিন(৩০),লাইজু বেগম(৩৫).সাকিব মোল্লা(১৮),বশার মোল্লা(১৮),মঞ্জু মোল্লা(৫৫)রাজিব মোল্লা(২২)সনিয়া বেগম(৩৫)।

এব্যাপারে আহত মঞ্জু মোল্লা বলেন ঘুড়ি উড়ানো ঘটনাকে কেন্দ্র করে রাফি হাওলাদার সাথে তার ছেলে সাকিবের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ইফতারের পর রাফি হাওলাদার তার দলীয় লোকজন নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ঘরভাংচুর করে নারী পুরুষসহ ৮জনকে আহত করেছেন।

অপরদিকে নাসির হাওলাদারের ছেলে আছিব ইসলাম নাফি বলেন, ঘুড়ি উড়ানোর সময় সাকিব বয়সের কম হয়ে আমাকে লাঞ্জিত করে। এ ব্যাপারে সন্ধ্যার পরে তার পরিবারের কাছে বিচার দিতে গেলে উল্টো কবির মোল্লাও তার সহযোগিরা আমাদের চারজনকে পিটিয়ে গুরুতর জখম করেছে। রাতেই নাফির মামা নাসির আকন ৬জনকে অভিযুক্ত করে বাবুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD