বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
করোনা: বরিশালে আক্রান্ত নার্সের পরিবারের ৪ সদস্যেরও রিপোর্ট পজিটিভ

করোনা: বরিশালে আক্রান্ত নার্সের পরিবারের ৪ সদস্যেরও রিপোর্ট পজিটিভ

Sharing is caring!

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সের পর এবার তার পরিবারের ৪ সদস্যের করোনা পজেটিভ হয়েছে।

রবিবার ওই পরিবারের আরও ৫ সদস্যের নমুনা পরীক্ষা করা হলে সোমবার তাদের মধ্যে ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে। একই পরিবারের আরেক শিশুর রিপোর্ট নেগেটিভ হয়েছ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মোঃ বাকির হোসেন।

তিনি আরও জানান, ৬মে হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সের করোনা পজেটিভ হয়। ওই দিনই তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই নার্সের স্বামী, ২ শিশু সন্তান এবং শ্বশুড়-শ্বাশুড়ির নমুনা রবিবার মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয়। সোমবার তাদের পরিবারের ৪ জনের রিপোর্ট পজেটিভ এবং এক শিশুর নেগেটিভ রিপোর্ট আসে। নতুন শনাক্ত হওয়া ৪ জনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পরিচালক ডা. মোঃ বাকির হোসেন। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ্ বাড়ি এলাকায় ভাড়া থাকেন ওই পরিবার।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি অবহিত হওয়ার পর ওই নার্সের বাসা লকডাউন করা হয়েছে। সোমবার রাত পর্যন্ত শের-ই বাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০জন। তাদের মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বরিশাল জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৬জন। চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৪জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD