শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে নিত্যপন্যের দাম উর্ধ্বমূখী

বরিশালে নিত্যপন্যের দাম উর্ধ্বমূখী

Sharing is caring!

করোনায় সিয়াম সাধনার ১৭তম দিনে নিত্য প্রয়োজনীয় পন্যমূল্য বেড়েছে। মাত্র ১৫ দিনের মধ্যে ব্রয়লার মুরগী দ্বিগুন বেড়ে এখন ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। উঠানামা করছে ডিমের দামও। ২/ ১ দিনের মধ্যে ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি হওয়া শসা সোমবার ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হয়েছে।

এছাড়া অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে শাকসবজির দাম কমার কথা বিক্রেতারা দাবি করলেও ক্রেতারা বলছে দাম কমেনি, উল্টো টমেটোর মূল্য বেড়েছে। সোমবার বরিশাল নগরীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

বেশ কয়েকজন ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, রমজান শুরুর আগ পর্যন্ত নগরীতে ব্রয়লার মুরগী ৮০ টাকা বিক্রি হয়েছে। এরপর ধীরে ধীরে তা বেড়ে সপ্তাহের ব্যবধানে তা ১৩০ থেকের১৩৫ টাকা দাঁড়ায়। গত সপ্তাহ পর্যন্ত দাম স্থিতিশীল থাকলেও মাত্র ৩ দিনের ব্যবধানে তা বেড়ে হয়েছে ১৬০ টাকা। বিক্রেতারা মূল্য বৃদ্ধির যৌক্তিক কোন কারণ বলতে না পারলেও তারা দাবি করছে সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়ায় মূল্য কিছুটা বেড়েছে। এদিকে তরিতরকারির বাজারে মূল্য বৃদ্ধি না হয়ে আরো কিছুটা কমেছে বলে দাবি করেছে খুচরা সবজি বিক্রেতারা। তাদের দাবি রমজানের শুরুতে এক কেজি বেগুন ৮০ টাকা দরে বিক্রি হতো। কিন্তু এখন তা ৩০ টাকা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্যরা তরিতরকারির মূল্যও স্বাভাবিক রয়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে কয়েকজন ক্রেতার সাথে কথা বললে তারা জানান, সবজির মূল্য আগের মতোই আছর। বরঞ্চ দুদিন আগে ৫ থেকে ১০টাকা দরে বিক্রি হওয়া শসা আজ ১৫ থেকে ২০ টাকায় এবং ২০ টাকার টমেটো ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে টিসিবিতে ২৫ টাকা দরে পিয়াজ ২৫ টাকা দরে বিক্রি শুরু হলেও এখনো বাজারে ৪৫ টাকা দরে পিয়াজ বিক্রি হচ্ছে।

source : hello barishal

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD