সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ত্রাণ বণ্টন নিয়ে অভিযোগ করলেন বিএনপি নেতা সরোয়ার

ত্রাণ বণ্টন নিয়ে অভিযোগ করলেন বিএনপি নেতা সরোয়ার

Sharing is caring!

বরিশালে বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, আমরা বিরোধী দলে আছি। সরকারের প্রথম থেকেই উচিত ছিল সব দলকে নিয়ে একটি সমন্বয় কমিটি করা। তারা তা না করে এই দুর্যোগকালীন একলা চল নীতিতে চলছে।

তিনি বলেন, একলা চলার কারণে ও ত্রাণ বিতরণে অনিয়ম হওয়ায় অনেক দুস্থ অসহায় ও কর্মহীন পরিবার ত্রাণ পায়নি। আসলে সরকার সমন্বয় কমিটির মাধ্যমে ত্রাণ বিতরণ করতে গেলে তাদের দুর্নীতির মুখোশ সমাজে প্রকাশ পাবে বলেই তারা বিরোধী দলকে এড়িয়ে নিজেদের মতো করে চলছে।

রোববার দুপুর ১২টার দিকে বরিশাল জেলা ও মহানগর ইমারত শ্রমিক ইউনিয়নের ২ শতাধিক মহিলা ও পুরুষ শ্রমিকের মাঝে নিজস্ব অর্থায়নে চাল, তেল ও আলু ত্রাণসামগ্রী বিতরণকালে বিএনপি নেতা সরোয়ার এ সব কথা বলেন।

তিনি বলেন, সরকারের হিংসা নীতির কারণে বিভিন্ন মামলা মোকাবেলা করার পাশাপাশি আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি।

নগরীর নতুন বাজারস্থ মোড়কখোলাপুল এলাকার ইমারত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই খাদ্যসামগ্রী শ্রমিকদের হাতে তুলে দেয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দল সহ-সাধারণ সম্পাদক এমজি ফারুক, বরিশাল মহানগর শ্রমিক দল সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমেদ খান, জেলা ভারপ্রাপ্ত সভাপতি আ. রব, জেলা শ্রমিক দল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কোতোয়ালি শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম আকন ও বরিশাল মহানগর ইমারত শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আনোয়ার হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD