বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

বরিশালে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Sharing is caring!

র‌্যাব ৮ এর অভিযানে ভোলায় অস্ত্র-গুলি ও মাদক সজ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে র‌্যাব ৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটককৃত বাদশা সিকদার ওরফে আবুল বাশার শিকদার (৪২) ভোলা সদরের ৮নং ওয়ার্ডের পূর্ব ইলিশা এলাকার বাসিন্দা। এছাড়াও সে চর আনন্দ এলাকার মৃত দাইমুদ্দিন শিকদারের ছেলে।

র‌্যাব জানায়, ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে বাদশাকে নাশকতা করার প্রাক্কালে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, ৪ রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় দুই ডজনেরও বেশি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ প্রায় ২৫ টি মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করে।

উক্ত ঘটনায় র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতারকৃত আসামী বাদশা শিকদার এর বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD