সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে রেশন কার্ড বিতরণে দলীয়করণের অভিযোগ

বরিশালে রেশন কার্ড বিতরণে দলীয়করণের অভিযোগ

Sharing is caring!

বরিশালে সদ্য বিতরণ করা ওএমএসের (ওপেন মার্কেট সেল) ১০ টাকা কেজি চাল দেওয়ার রেশন কার্ড তৈরিতে দলীয়করণের অভিযোগ তুলে, তা তদন্তের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ৩৫টি রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‌‘করোনা প্রতিরোধে বরিশাল: সমন্বিত উদ্যোগ’ এর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি হতদরিদ্র মানুষদের তালিকা করে দলমত নির্বিশেষে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে রেশন কার্ড বরাদ্দের দাবি জানায় প্ল্যাটফর্মটি।

স্মারকলিপি দেওয়ার সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য জাকির হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশালের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রিয়াজ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ, জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অপূর্ব গৌতম, লাল সবুজ সোসাইটি বরিশাল জেলা শাখার সদস্য জায়েদ ইরফান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য ইমন প্রমুখ উপস্থিতি ছিলেন।

করোনা প্রতিরোধে বরিশাল: সমন্বিত উদ্যোগের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, ১০ টাকা দরে ওএমএসের চালের রেশন কার্ড এরই মধ্যে বিতরণ করা হয়েছে। তবে বেশিরভাগ এলাকায় হতদরিদ্র মানুষদের না দিয়ে দলীয় বিবেচনায় এ কার্ড বিতরণ হচ্ছে বলে এর প্রতিকারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

একই দাবিতে বিভাগীয় কমিশনারের কাছেও স্মারকলিপি দেয় সংগঠনের নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD