শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ১৫ করোনা রোগী সুস্থ

বরিশালে ১৫ করোনা রোগী সুস্থ

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ চার জন রোগীকে সুস্থতার সনদ প্রদান করা হয়েছে। এদিকে বরিশাল জেলায় নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি আজ বুধবার|

এ নিয়ে জেলায় মোট ১৫ জন করোনা থেকে সুস্থতা লাভ করেছে।

গত ২৭ এপ্রিল শনাক্ত হওয়া ১ জন সহ এ জেলায় আজ বুধবার পরজন্ত ৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গত ২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো ০৩ জন কে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র প্রদান করা হয়।

গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৪ জন, গৌরনদী ও হিজলা উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন, মেহেন্দীগঞ্জ ও বানারীপাড়া উপজেলার প্রত্যেকটিতে ০২ জন, বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন সহ মোট ৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ এপ্রিল ০১ জন চিকিৎসক সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৯ জন চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক ০৪ জন), ৩ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া ০১ জন ব্যক্তি ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD