রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সিরিয়ার উত্তরাঞ্চলে বোমা বিস্ফোরণে ১১ শিশুসহ নিহত ৪০

সিরিয়ার উত্তরাঞ্চলে বোমা বিস্ফোরণে ১১ শিশুসহ নিহত ৪০

Sharing is caring!

অনলাইন ডেক্স: সিরিয়ার উত্তরাঞ্চলের আফরিন নগরে একটি বোমা বিস্ফোরণের ঘটনায় ১১ শিশুসহ অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় সিরিয়ান কুর্দিশ ওয়াইপিজি বাহিনীকে দায়ী করেছে তুরস্ক।

মঙ্গলবার (২৮ এপ্রিল) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

এক টুইটে মন্ত্রণালয় জানায়, মধ্য আফরিনের জনাকীর্ণ একটি এলাকায় এ ঘটনা ঘটে। একটি ভিডিওতে দেখা যায়, কালো ধোঁয়া উড়ছে আর অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে।

এ বোমা বিস্ফোরণের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মরগান ওরটাগাস বলেন, ‘রমজানে রোজা ভাঙার আগে কেন্দ্রীয় বাজারে কেনাকাটা করতে যাওয়া কয়েক ডজন মানুষ প্রাণ হারালো।’

এ সংঘর্ষের কোনো পক্ষ থেকেই এ ধরনের কাপুরুষোচিত হামলা মেনে নেওয়ার মতো নয় বলেও মন্তব্য করেন তিনি।

ওয়াইপিজিকে কুর্দিশ যোদ্ধাদের একটি সন্ত্রাসী বাহিনী হিসেবে দেখে আঙ্কারা। সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকা থেকে তাদের সরানোর জন্য অভিযান চালাচ্ছে তুরস্ক।

২০১৮ সালে এক অভিযানের মাধ্যমে কুর্দিশদের অঞ্চল আফরিন দখল করে তুরস্কের মিলিটারি এবং তাদের মিত্র সিরিয়ার বিদ্রোহী বাহিনী।

মঙ্গলবারের ঘটনা তুরস্ক সমর্থিত বাহিনী দিয়ে নিয়ন্ত্রিত এ অঞ্চলে অন্যতম মারাত্মক হামলা। তবে কুর্দিশ যোদ্ধাদের দাবি, তারা কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD