বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও দু’জন করোনা রোগী

বরগুনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও দু’জন করোনা রোগী

Sharing is caring!

বরগুনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও দু’জন করোনা আক্রান্ত রোগী। এ পর্যন্ত করোনা আক্রান্ত ৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রোববার দুপুরে ঢলুয়া ইউনিয়নের খাকবুনিয়া গ্রামের রাব্বী ও বুড়িরচরের মাইঠা গ্রামের আমির হোসেন সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

রাব্বী মোংলা থেকে করোনা নিয়ে বাড়ি এসেছিলেন। অসুস্থ অবস্থায় গত ১১ এপ্রিল তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষায় ১৭ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসা শেষে পরপর ২ বারের পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে।

রাব্বীর সঙ্গে তার স্ত্রীকেও জেনারেল হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কিন্তু তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। রোববার স্বামী-স্ত্রী দু’জনই একত্রে বাড়ি গিয়েছেন।

আমির হোসেন অসুস্থ হয়ে বাড়ি এসেছেন ঢাকা থেকে। তিনিও রোববার বাড়ি ফিরেছেন। তবে তার বাবা করোনা রোগী হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত ২৩ এপ্রিল রায়ভোগের সেলিম তালুকদার ও আঙ্গারপাড়ার হিরন খান সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও ২ জনের দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তারা হচ্ছেন, বামনা প্রেস ক্লাবের সভাপতি ওবায়দুল কবির দুলাল ও বরগুনা কেজি স্কুল সড়কের আবুল বাশার। প্রথমবারের পরীক্ষায় তাদের করোনা পজিটিভ এসেছে।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন জানান, আবারও তাদের নমুনা পাঠানো হয়েছে। তৃতীয়বার করোনা নেগেটিভ আসলে তাদের সুস্থ ঘোষণা করা হবে।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান জানিয়েছেন, বরগুনায় এখন পর্যন্ত ৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে মারা গেছেন ২ জন। সুস্থ হয়েছেন ৪ জন। বাকিরা চিকিৎসাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD