রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সেলুনে গিয়ে করোনায় আক্রান্ত ৬ ভারতীয়

সেলুনে গিয়ে করোনায় আক্রান্ত ৬ ভারতীয়

Sharing is caring!

অনলাইন ডেক্স:ভারতের মধ্যপ্রদেশে সেলুনে গিয়ে ছয় ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

সেলুনটি মধ্যপ্রদেশের খারগোনে জেলার বারগাঁওয়ে অবস্থিত। এ ঘটনার পর পুলিশ পুরো গ্রামটি সিল করে দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এ সংবাদমাধ্যম জানায়, একই কাপড় ব্যবহার করে ওই ছয়জনের চুল-দাড়ি কেটেছিলেন নাপিত। গত ৫ এপ্রিল ইন্দোরের হোটেলে কাজ করা এক বাসিন্দা গ্রামে ফিরে চুল-দাড়ি কাটতে ওই সেলুনে যান। পরে তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।

এ ঘটনার পর ওই দিন আরও যে ১২ জন সেলুনে গিয়েছিলেন তাদেরও পরীক্ষা করানো হয়। তাদের মধ্যে ছয়জনের শরীরে সংক্রমণ মিলেছে।

তবে সেলুনের নাপিতের করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন খারগোনে জেলার চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা ড. দিব্যেশ ভার্মা।

প্রসঙ্গত খারগোনে জেলায় ৬০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন ছয়জন। ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ২৫ হাজারের বেশি। মারা গেছেন ৭৭৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD